আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন
- আপডেট সময় : ১২:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন, যিনি এস এম নয়ন নামে পরিচিত, তাকে দলের কেন্দ্রীয় নির্দেশে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বুধবার কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, সুনির্দিষ্টভাবে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
ঘটনার সূত্রপাত হয় গত মঙ্গলবার রাতে, যখন ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে এস এম নয়নের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এতে এক তরুণীর সঙ্গে তাকে ১০ মিনিট ৩৭ সেকেন্ডের ভিডিও কলে কথা বলতে দেখা যায়। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই পটিয়াসহ পুরো চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা শুরু হয়। একইসঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেখা দেয়। উল্লেখ্য, এস এম নয়ন পটিয়া আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্বরত আছেন। পদ হারানোর পাশাপাশি তিনি তার এই প্রশাসনিক পদটিও হারাতে পারেন বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। জানা যায়, নয়ন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মোহাম্মদ এনামুল হকের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) পদও হারানোর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন অনেকে।
অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এস এম নয়নকে পদ থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে এ বিষয়ে এস এম নয়নের প্রতিক্রিয়া পাওয়ার জন্য তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও তিনি কোনো উত্তর দেননি। হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
এদিকে, এস এম নয়নের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘এসএম নয়ন ফ্যান’ নামে একটি ফেসবুক পেজ থেকে বুধবার সকালের দিকে দুটি স্ট্যাটাস দেওয়া হয়। এতে দাবি করা হয় যে, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে এবং রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে করার আহ্বান জানানো হয়। এছাড়া পটিয়া পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী রিয়াজুল ইসলাম রাজু এই ঘটনাকে সাজানো দাবি করে এস এম নয়নের পক্ষ নিয়েছেন। তিনি তাকে একজন কর্মীবান্ধব নেতা হিসেবে উল্লেখ করে ভিডিও ছড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























