ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নেতাদের সঙ্গে কাতারের আমিরের বৈঠক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল পাবিপ্রবিতে ছাত্রদলের ২ গ্রুপের সংঘর্ষ, হল সভাপতি ছুরিকাহত স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ কর্মী আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির নেপথ্যে বহাল সেই পুরোনো নেটওয়ার্ক রাজনৈতিক শরিকদের সাথে দূরত্ব কমাতে উদ্যোগী বিএনপি চাকরির বিজ্ঞাপনের আড়ালে যুক্তরাষ্ট্রের গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে চীন: সিএনএন যোগদানের দুই মাসেও বেতন পাননি ১২ হাজার ৮৩০ শিক্ষক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার পাঠানো ইউরেনিয়ামের অষ্টম চালানটি এসে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং কঠোর পুলিশি নিরাপত্তায় ইউরেনিয়ামবাহী তিনটি লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালানসহ মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।

এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গো বিমানে ৪৮টি অ্যাসেম্বলি আনা হবে। মোট ৯টি চালানের মাধ্যমে এই জ্বালানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। রাশিয়ার সর্বাধুনিক ভিভিইআর-১২০০ মডেলের প্রযুক্তিতে নির্মিত এই কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।

এদিকে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতিও গতি পাচ্ছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়। টানা সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের পর রাত ১১টা ৫০ মিনিটে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখা হয়, সে সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল। এরপর ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিটে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এ সময় বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। পরবর্তীতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) অপারেটিং অর্গানাইজেশন হিসেবে এর কার্যক্রম পরিচালনা করবে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছাল

আপডেট সময় : ১০:২৩:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬