ঢাকা ১০:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে নীলফামারী আসার পথে নীলসাগর ট্রেন থেকে নিখোঁজ ৭০ বছরের মতিয়ার রহমান পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী  জলঢাকায় ১১ মাসের কর্মযাত্রা শেষে রংপুরে যাচ্ছেন ওসি নাজমুল ইসলাম ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী 

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

পীরগঞ্জে ইএসডিও'র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী ।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী

নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শনিবার ২১ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এই খেলায় দর্শকদের উৎসাহ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ।

প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি। খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান।

পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর এ শাহাদাৎ স্বজন,
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামাণিকসহ অনেকে। পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ ও খেলার উত্তেজনা বাড়িয়ে তোলেন সুজন খান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলার ভূয়সী প্রশংসা করেন এবং নারী ফুটবলারদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় ইএসডিওকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমির উন্নয়নে মোট দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।

পড়ুন>>বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের বিশ্বাস, এমন উদ্যোগ স্থানীয় মেয়েদের এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাবে এবং তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ এলাকা ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিও’র এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী 

আপডেট সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬