যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৪:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ-আজার। যুদ্ধে নিহতদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এই শিশুদের মধ্যে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের দুটি স্কুলের শিক্ষার্থীদের বড় একটি অংশ রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, বেহরুজ-আজার ঘটনাটিকে অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন। তিনি জানান, যারা প্রাণে বেঁচে গেছে, তাদের অনেকেই স্থায়ী শারীরিক পঙ্গুত্বের শিকার হয়েছে। আহতদের মধ্যে কারও অঙ্গ বিচ্ছিন্ন হয়েছে, কারও হাড় ভেঙে গেছে, আবার কেউ মারাত্মক দগ্ধ হয়েছে।
ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, এসব শিশু শুধু শারীরিক নয়, ভয়াবহ মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। আহত শিশুদের দুর্ভোগের প্রকৃত চিত্র এখনো অনেকটা আড়ালে রয়ে গেছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এসব আঘাত ও মানসিক ক্ষত নিয়ে কথা বলা এখন জরুরি দায়িত্ব বলে মনে করেন তিনি।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























