ঢাকা ০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগেশ্বরীতে বজলার রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত কাউনিয়ায় পিএফজি ও ওয়াইপিজি কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত, গুরুতর আহত মেয়ে রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার কাউনিয়ায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের পাঁচ নেতা কর্মী গ্রেফতার  তাড়াশে কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ ফারহানকে মেসি বা ইয়ামালের সঙ্গে তুলনা নয়: জামাল ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ হচ্ছেন মরিসিও পচেত্তিনো দিশায় ৭৫ জন শাখা ব্যবস্থাপক নিয়োগ: বেতন ৫৬ হাজার ২৪০ টাকা কুয়েতে নতুন যৌথ সামরিক কমান্ড কেন্দ্র গড়ছে জিসিসি

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবির
  • আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি রবি মৌসুমে সরিষার আবাদ বাড়াতে ৮ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এর উদ্বোধন করা হয়।

কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য পাবেন ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লায়লা আরজুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান কৃষকদের হাতে বীজ ও সার তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

পড়ুন>>ফারহানকে মেসি বা ইয়ামালের সঙ্গে তুলনা নয়: জামাল

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকের উৎপাদন খরচ কমাতে এবং তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানামুখী সহায়তা দিয়ে যাচ্ছে। সময়মতো মানসম্মত বীজ ও সার প্রান্তিক চাষিদের হাতে পৌঁছালে উপজেলার কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা আরও মজবুত হবে বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে নির্ধারিত নিয়মে বীজ ও সার প্রয়োগ করে সর্বোচ্চ ফলন নিশ্চিত করতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতি লায়লা আরজুমান তার স্বাগত বক্তব্যে বলেন, কৃষকদের চাষাবাদে উৎসাহিত করা,উৎপাদন খরচ কমানো এবং সরিষার আবাদের পরিধি বাড়ানোর লক্ষ্যেই সরকার এই প্রণোদনা দিচ্ছে। সরবরাহ করা উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে কৃষকরা ভালো ফলন পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সার্বিক সহযোগিতায় কৃষি বিভাগ সব সময় কৃষকদের পাশে থাকবে বলেও আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীপক রায়, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, বিএনপি নেতা প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক, প্রণোদনা গ্রহণে আসা কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাণীশংকৈলে সরিষা চাষে সরকারের সহায়তা: ৮ হাজার ২০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

আপডেট সময় : ১০:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬