ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ

শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে দীর্ঘ ৩৩ বছরের পথচলায় নানা প্রতিকূলতা পেরিয়ে এবার যাত্রা শুরু হলো রোভার স্কাউটস গ্রুপের। সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে রোভার স্কাউটস গ্রুপের আনুষ্ঠানিক উদ্বোধন ও দীক্ষা প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে নতুন এই অধ্যায়ের সূচনা হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মোঃ মঈনুল হক মঈন, স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপ-পরিচালক আয়েশা আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা নারী শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার এই উদ্যোগকে সাধুবাদ জানান। কলেজের সামগ্রিক উন্নয়নে ও কল্যাণে সহায়তার আশ্বাস প্রদান করেন তারা। এই আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। এর আগে, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ জিয়া মহিলা কলেজে নতুন রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু

আপডেট সময় : ০৭:০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬