ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন বিরোধী নেতা আইজেনকোট
- আপডেট সময় : ১০:৩৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
ইসরায়েলের নতুন সরকার গঠনের জন্য বিরোধী দলীয় নেতা গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। স্থানীয় সময় শনিবার এক সিদ্ধান্তের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়, যা বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। রোববার আইজেনকোট আনুষ্ঠানিকভাবে এই প্রক্রিয়া শুরু করবেন।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে কোনো রাজনৈতিক দল বা জোটই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। প্রেসিডেন্ট হারজগ সব দলের সঙ্গে আলোচনার পর আইজেনকোটের প্রতি আস্থা প্রকাশ করেন। পার্লামেন্টে আইজেনকোটের সমর্থনে আরব নেতৃত্বাধীন দলসহ মোট ৬৭ জন আইনপ্রণেতা রয়েছেন, যেখানে নেতানিয়াহুর পক্ষে রয়েছেন মাত্র ৪৬ জন। ইসরায়েলের ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য কমপক্ষে ৬১ জনের সমর্থন প্রয়োজন। অন্যদিকে নেতানিয়াহুর পক্ষে ছিলেন ৪৬ জন।
নির্বাচনী ফলাফলে দেখা যায়, আইজেনকোটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে এবং নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি। আরব দলগুলো ১৭টি আসনে জয়লাভ করে রেকর্ড তৈরি করেছে। তবে আইজেনকোট সরাসরি আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন করতে আগ্রহী নন। ধারণা করা হচ্ছে, তিনি ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাস পার্টির মতো অতি-গোঁড়া ইহুদি দলগুলোকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্য পূরণ করতে পারেন। এ অবস্থায় অতি-গোঁড়া ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাসের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা ৬১-তে পৌঁছাতে পারে।
নির্ধারিত নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পাবেন, তবে প্রয়োজনে এই সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো হতে পারে। প্রাক্তন সেনাপ্রধান আইজেনকোট ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর প্রথম আট মাস নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন।
আরব জোট জয়েন্ট লিস্টের জ্যেষ্ঠ নেতা আহমদ তিবি জানান, প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল। তিনি বলেন, আরব দলগুলোর আদর্শগত পছন্দের তালিকায় না থাকলেও, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যেই তারা আইজেনকোটকে সমর্থন দিচ্ছেন। পাল্টা জবাবে নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার ইসরায়েলকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এর জবাবে তিবি নেতানিয়াহুর বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি চরমপন্থীদের সহিংসতায় মদদ দেওয়ার অভিযোগ তুলেছেন। এমন সরকারকে ‘ইসলামপন্থীদের ওপর নির্ভরশীল’ বলেও মন্তব্য করেন তিনি।
আইজেনকোট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট অন্য কোনো প্রার্থীকে সুযোগ দেবেন। যদি দ্বিতীয় প্রার্থীও সফল না হন, তবে পার্লামেন্টের সদস্যরা তৃতীয় কোনো ব্যক্তিকে সমর্থন করতে পারবেন। শেষ পর্যন্ত কেউ সরকার গঠন করতে না পারলে ৯০ দিনের মধ্যে ইসরায়েলে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে, যে সময় পর্যন্ত নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























