মহা-হিসাব নিরীক্ষক কার্যালয়ে ৩৪৭ পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি
- আপডেট সময় : ০৭:০৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
বাংলাদেশের মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমি (ফিমা) ও অডিট অধিদপ্তরগুলোতে সরাসরি জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটি ১৬তম ও ২০তম গ্রেডের চারটি ক্যাটাগরিতে মোট ৩৪৭ জন প্রার্থী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্য ও আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নির্ধারিত শর্ত মেনে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
পদভিত্তিক পদসংখ্যা ও বেতন স্কেল
- জুনিয়র অডিটর (গ্রেড-১৬): পদসংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
- কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ৬২টি, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
- ড্রাইভার (গ্রেড-১৬): ৬টি, বেতন স্কেল ২১,৯০০–৫২,৯০০ টাকা।
- অফিস সহায়কের (গ্রেড-২০): ২০৯টি, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা।
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা
জুনিয়র অডিটর পদের জন্য প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমান পাস হতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য একই শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার চালনায় দক্ষতা এবং ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে যথাক্রমে ৩০ ও ২৫ শব্দের মুদ্রাক্ষর গতি থাকা আবশ্যক। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের সর্বনিম্ন গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
ড্রাইভার পদের জন্য জেএসসি বা সমমান পাসের পাশাপাশি হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স ও তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া অফিস সহায়কের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
আগ্রহী প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট (cag.teletalk.com.bd) থেকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
অন্য কোনো মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণযোগ্য হবে না।
এছাড়া টেলিটকের জব পোর্টাল বা কিউআর কোড স্ক্যান করেও বিস্তারিত তথ্য জানা সম্ভব। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৫ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত হয়েছে। নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য প্রার্থীরা মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দাপ্তরিক ওয়েবসাইট (www.cag.org.bd) ভিজিট করতে পারেন। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
- ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
- আবেদনপ্রক্রিয়া ও সময়সূচি।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























