ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত এআই যেন বেকারত্ব না বাড়ায়, সতর্ক থাকার আহ্বান রাষ্ট্রপতির মোংলা বন্দর হবে দেশের নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী মুচলেকা দিয়ে আদালত থেকে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি মানিকগঞ্জে ট্রিপল মার্ডার: চার ভাইসহ পাঁচজনের মৃত্যুদণ্ড ও আটজনের যাবজ্জীবন খুলনায় চুইঝালের শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা রেল দরপত্র জালিয়াতির তদন্ত নিয়ে গড়িমসি, জানেন না সময়সীমা জিএম ব্রাজিল ফুটবলে নজিরবিহীন কাণ্ড, এক ম্যাচেই ৫৩ লাল কার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদনের শেষ ২৪ নভেম্বর কাতার মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির পথে নতুন মোড়

সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের ফুলতলা খালে বৃহস্পতিবার সকালে জাহাঙ্গীর বাহিনী ও মিন্টু বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ জেলেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেরা হলেন কামরুল গাজী, মাছুম গাজী ও ইব্রাহীম গাজী। তাদের সবার বাড়ি কয়রা উপজেলার ভাগবা গ্রামে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাতটার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জের বানিয়াখালি স্টেশনের আওতাধীন ফুলতলা খালে এ ঘটনা ঘটে। মোস্তফার ভাষ্য, বুধবার (৪ নভেম্বর) রাত ৮ দিকে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাকেসহ পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায়।

জাহাঙ্গীর বাহিনীর কবলে পড়া জেলে মোস্তফা মোড়ল জানান, বুধবার রাত ৮টার দিকে তাদের অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার সকালে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হলে তিনি এবং ওসমান মোড়ল নামের আরেক জেলে কৌশলে পালিয়ে লোকালয়ে ফিরে আসতে সক্ষম হন। তবে বাকি তিন জেলের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি, যা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার বিষয়ে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। অপহৃত জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় অভিযান চালানো হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুন্দরবনে দুই বাহিনীর গোলাগুলির ঘটনায় পাঁচ জেলে অপহৃত

আপডেট সময় : ০৫:৩৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬