কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৭:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে কাউনিয়ার নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিরা। ছবি: কাউনিয়া (রংপুর) প্রতিনিধি।
কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হারাগাছের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীজন উদ্যোগ (এমআইপিএস)-এর আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাউনিয়া, রংপুর এ আয়োজন করে।
পড়ুন>>ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা
নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক পিএফজি কমিটির কমিটির কো-অর্ডিনেটর সারওয়ার আলম মকুল, নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফিল্ড ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথি।
বক্তারা বলেন এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























