ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত

ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারী থেকে মোঃ মোখলেছুর রহমান
  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আল-হেরা ইসলামী একাডেমির দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৪ সেপ্টেম্বর ) সকালে  আল-হেরা ইসলামী একাডেমির হল রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মোঃ মাহবুবুল আলম।এ সমাবেশে তিনি বলেন , আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ ও অভিযোগসমূহ ভবিষ্যতে প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক-শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে।অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকগনের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও দিক নির্দেশনা সমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবক বৃন্দকে আশ্বস্ত করেন তিনি।
এ সময়  ভূরুঙ্গামারী সরকারি কলেজের প্রভাষক ও অত্র প্রতিষ্ঠাের উপদেষ্টা হাফিজুর রহমান, ইসলামী ব‍্যাংকের কর্মকর্তা ও অভিভাবক সদস‍্য শরিফ উদ্দিন,অভিভাবকদের মধ্যে থেকে পরামর্শমূলক বক্তব্য রাখেন, মনিরুজ্জামান, হাবিবুল্লাহ শিকদার মেছবাহুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে ভুরুঙ্গামারী থানা মসজিদের ইমাম মাওলানা মোঃ হাবিবুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!