সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের
- আপডেট সময় : ০৬:২৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে বড় ধরনের হামলার দাবি করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে ওই স্থাপনায় আঘাত হানা হয়েছে, যার ফলে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পারস্য উপসাগরের তীরে অবস্থিত রাস তানুরা সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৃহত্তম তেল শোধনাগার। মঙ্গলবার (২৭ অক্টোবর) গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এ হামলায় স্থাপনাটিতে আগুন ধরে যায়।
সৌদি আরবের সিংহভাগ তেল রপ্তানি কার্যক্রম পরিচালিত হয় পারস্য উপসাগরীয় উপকূলের রাস তানুরা এবং লোহিত সাগরের ইয়ানবু—এই দুটি প্রধান বন্দর দিয়ে। অতীতেও এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা একাধিকবার হুতি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
এদিকে, ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দিনের প্রথম প্রহরেই রাস তানুরার তেল টার্মিনালের কাছে লাগা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে সৌদি কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি হুতিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার কারণেই ঘটেছে কি না, তা এখন পর্যন্ত স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। সৌদি কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য বা নিশ্চিতকরণ বার্তা প্রদান করেনি।
সূত্র: মানবজমিন
























