মামলার জেরে হুমকি: আদালতে তলব অভিনেত্রী তানজিন তিশাকে
- আপডেট সময় : ০৭:০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
মামলার জেরে হুমকি: আদালতে তলব অভিনেত্রী তানজিন তিশাকে
ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীকে প্রাণনাশের হুমকি ও মামলার বাদী হিসেবে তাকে হেনস্তা করার অভিযোগে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এই অভিযোগ করেন সানায়া।
মামলার শুনানি শেষে আদালত অভিযোগ আমলে নিয়ে তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায়। এই পিটিশন মামলাটি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে দায়ের করা হয়।
পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে এমএসসি ইন মেডিকেল ফিজিক্স চালুর প্রশংসা স্বাস্থ্যমন্ত্রীর
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি তানজিন তিশার কাছে দেন ডিজাইনার সানায়া। অনুষ্ঠান শেষে পরদিন সেটি ফেরত দেওয়ার কথা থাকলেও তিশা তা জমা দেননি। এরপর ১৫ ডিসেম্বর ফেসবুক মেসেঞ্জারে শাড়িটি ফেরত চাইলে তিশা বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগ করা হয়। এর প্রেক্ষিতে ২০২৫ সালের ২৭ নভেম্বর সানায়া চৌধুরী ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় তিশার বিরুদ্ধে একটি মামলা করেন, যা আদালত গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৯ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় তানজিন নাহার তিশার বিরুদ্ধে একটি মামলা করেছিলেন বাদী সানায়া আনাম।
পড়ুন>>নীলফামারীতে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
বাদীর অভিযোগ অনুযায়ী, আগের মামলার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর থেকেই আসামি পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ৭ নভেম্বর মোবাইল ফোনে তাকে হুমকি দিয়ে বলা হয়, আমি যদি তোমার পিছনে লাগি, তুমি কিন্তু বাঁচবা না। বিভিন্ন সময়ে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও হুমকি দেওয়া অব্যাহত থাকে। এমনকি ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের পাঠিয়ে বাদীকে দেশ ছাড়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
গত ২৫ অক্টোবর পিবিআইয়ের দাখিল করা প্রতিবেদনের বিরুদ্ধে বাদী নারাজি দাখিল করলে আদালত তা মঞ্জুর করেন এবং সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ দেন। ক্রমাগত নিরাপত্তাহীনতা ও হুমকির মুখে বাদী এবার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে নতুন এই পিটিশন মামলাটি দায়ের করলেন। গুলশানের ১২৭ নম্বর সড়কে সানায়ার নিজস্ব ফ্যাশন হাউস ও স্টুডিও রয়েছে, যেখানে এই ঘটনার সূত্রপাত হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন>>দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
পরবর্তীতে আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে, বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর নারাজি দাখিল করেন। পরবর্তীতে নিরাপত্তাহীনতায় ভুগে ও থানা কর্তৃপক্ষের পরামর্শে ন্যায়বিচার পাওয়ার আশায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই পিটিশন মামলাটি করেন তিনি।

























