ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

দেশে চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। নতুন এই প্রাণহানির ঘটনায় চলতি প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হাম এবং এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১৩৫ শিশু এই রোগে আক্রান্ত কিংবা উপসর্গাক্রান্ত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় ২৫ জন শিশুর শরীরে প্রমানিতভাবে হাম শনাক্ত করা গেছে। এছাড়া এ সময়ে হামের নানা উপসর্গ নিয়ে চিকিৎসার আওতায় এসেছে ১ হাজার ১১০ শিশু। চলতি বছরের ১৫ মার্চ থেকে শুরু করে ২৩ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে জানানো হয়, এই সময়ে শুধু উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১০৩ শিশু এবং ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মৃত্যু হয়েছে আরও ১০৪ জনের।

পড়ুন>>পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দেশে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা সর্বমোট ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে পৌঁছেছে। ল্যাবরেটরি পরীক্ষায় এর মধ্যে ২৩ হাজার ২৭৩ জনের হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। চিকিৎসাসেবা পেতে হাসপাতালে মোট ভর্তি হয়েছিল ১ লাখ ৯৪ হাজার ৬ ৩৩ জন শিশু। তাদের মধ্যে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরে গেছে।

মোট হাসপাতালে ভর্তি হয়েছে এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:৪০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬