সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
- আপডেট সময় : ০৩:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সৌদি যুবরাজ ও ডাচ রাজার সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মঙ্গলবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং নেদারল্যান্ডসের রাজা উইলেম-আলেকজান্ডারের সাথে টেলিফোনে আলাদাভাবে আলোচনা করেছেন। ফোনালাপে দুই দেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
সৌদি যুবরাজের সাথে আলাপকালে দুই নেতা কাতার ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি তুলে ধরেন। এসময় বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার মাত্রা আরও বৃদ্ধির উপায় নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া আঞ্চলিক উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বর্তমানে যে কূটনৈতিক প্রচেষ্টা চলছে, তা নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।
পড়ুন>>ইরাক ছাড়ল মার্কিন বাহিনী, দুই দশকের উপস্থিতির পর
নেদারল্যান্ডসের রাজার আহ্বানে অনুষ্ঠিত ফোনালাপে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সামুদ্রিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলাচলের স্বাধীনতা বজায় রাখার ক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ






















