ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার কৌশল এনবিআর কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধানে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক হেসুসের মৃত্যুর ঘটনায় গোলরক্ষক ওনোকে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের

রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১০১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক সংকট এবং লাগামহীন মূল্যস্ফীতির কবলে পড়ে ইরানের মুদ্রা রিয়ালের মান ভয়াবহ দরপতনের শিকার হয়েছে। ইরানের মুক্ত বৈদেশিক মুদ্রাবাজারের গতিবিধি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘পাসিজি ডটকম’ জানিয়েছে, সোমবার দেশটির মুক্তবাজারে প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য রেকর্ড ২৪ লাখ রিয়ালে পৌঁছেছে। এর আগে ডলারের দাম ২৩ লাখ রিয়ালের কাছাকাছি গিয়ে ঠেকেছিল, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে।

এমনকি সেপ্টেম্বরের শুরুতেই মুক্তবাজারে ডলারের বিনিময়মূল্য ২৩ লাখ ৪০ হাজার রিয়াল ছাড়িয়ে গিয়েছিল। ইরানের মুদ্রা রিয়ালের দর ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ইরানে মূল্যস্ফীতির চাপও ক্রমেই তীব্র হচ্ছে।

পড়ুন>>জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর

দেশটির সামগ্রিক অর্থনীতির এই করুণ অবস্থার পেছনে প্রধান কারণ হিসেবে উচ্চ মূল্যস্ফীতিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে ইরানের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬১ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ছে ভয়াবহভাবে, কারণ সরকারি পরিসংখ্যান অনুযায়ী এক বছরের ব্যবধানে খাদ্যপণ্যের দাম বেড়েছে ১২৮ দশমিক ১ শতাংশ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সাধারণ মানুষের আয় তাল মেলাতে না পারায় ক্রয়ক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে।

পড়ুন>>কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের ফলে আর্থিক খাতে চাপ আরও বেড়েছে। একদিকে বাজারে বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, অন্যদিকে মুদ্রার অব্যাহত অবমূল্যায়ন দেশটির অর্থনৈতিক কাঠামোকে ভঙ্গুর করে তুলেছে। পরিস্থিতি সামাল দিতে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বাজারে বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ সত্ত্বেও রিয়ালের মান ধরে রাখা কঠিন হয়ে পড়েছে, যা দেশটির গভীরতর হতে থাকা অর্থনৈতিক সংকটেরই ইঙ্গিত দেয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রেকর্ড দরপতন: ইরানি মুদ্রার মান ১ ডলারে ২৪ লাখ

আপডেট সময় : ০৫:৩৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬