আজ বিশ্ব পর্যটন দিবস: নানা আয়োজনে পালিত হচ্ছে কর্মসূচি
- আপডেট সময় : ১০:৫০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজ বিশ্ব পর্যটন দিবস: নানা আয়োজনে পালিত হচ্ছে কর্মসূচি
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) যথাযোগ্য মর্যাদায় দেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থা (ইউএন ট্যুরিজম) এবারের বৈশ্বিক দিবসটির জন্য ‘ডিজিটাল এজেন্ডা ও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটনকে নতুনভাবে সাজানো’ প্রতিপাদ্য নির্ধারণ করেছে। এই বিশেষ দিনটিকে সামনে রেখে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড পর্যটন শিল্পের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে সপ্তাহব্যাপী বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।
রোববার সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিকী এই র্যালির উদ্বোধন করেন।
এতে পর্যটন খাতের বিভিন্ন অংশীজনরা বাংলার ঐতিহ্যবাহী জীবনধারা, ঢাকার সাংস্কৃতিক ইতিহাস ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতিকে তুলে ধরেন। সকাল সাড়ে ৯টায় আয়োজিত হয় একটি সাইকেল শোভাযাত্রা এবং এর পরপরই ৯টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) সুবিধাবঞ্চিত শিশুদের জন্য একটি গাইডেড সিটি ট্যুরের ব্যবস্থা করে, যার মাধ্যমে তারা শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পায়।
পড়ুন>>নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা: ৩০ সেকেন্ডের গেরিলা কৌশলে আতঙ্ক
দেশের পর্যটন খাতের প্রসারে ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পট নিয়ে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহাপরিকল্পনার পাশাপাশি আগামী ২৮ সেপ্টেম্বর অংশীজনদের সঙ্গে পর্যটন উন্নয়ন বিষয়ক আলোচনা এবং ৩০ সেপ্টেম্বর পর্যটক-উৎস দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এসব বৈঠকে বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা এবং বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির কৌশল নিয়ে আলাপ-আলোচনা হবে। ১ হাজার ৪৯৮ পর্যটন স্পট নিয়ে মহাপরিকল্পনা।
দিবসটির মূল অনুষ্ঠান আগামী ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছে। সেখানে ১২টি বিষয়ভিত্তিক স্টলে বাংলাদেশের ঐতিহ্য, বস্ত্র, জিআই পণ্য, কারুশিল্প এবং স্থানীয় খাবারের প্রদর্শনীর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যের ভার্চুয়াল অভিজ্ঞতা উপস্থাপন করা হবে। অনুষ্ঠানে টেকসই পর্যটন, উদ্ভাবন, সেবার মানোন্নয়ন ও ঐতিহ্য সংরক্ষণে অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ট্যুরিজম অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
পড়ুন>>পুলিশের কাজে দৃশ্যমান পরিবর্তন দেখতে চান স্বরাষ্ট্রমন্ত্রী
মূল আয়োজনে একটি বিশেষ সেমিনারও থাকছে, যেখানে প্রধান অতিথি হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত থাকার কথা রয়েছে। সেমিনারটির সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আক্তার। দিনব্যাপী আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























