ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম জয় রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪৯৯ বাংলা কিউআর লেনদেন: ব্যর্থ পেমেন্টের টাকা ফিরবে ৩০ মিনিটে কুড়িগ্রামে ৭৪টি ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি শি জিনপিংকে মার্কিন অস্ত্র কেনার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প: রাষ্ট্রদূত ৫১তম বিশেষ বিসিএসে ৫০০০ চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ গাজা শান্তি পরিকল্পনায় প্রধান বাধা নেতানিয়াহু: কাতার মিলার-বাভুমার সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার এশিয়ান গেমস যেন ‘চায়না গেমস’: তলানিতে বাংলাদেশ সোমবার থেকে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরুর ঘোষণা প্রতিমন্ত্রীর

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান

দেশজুড়ে মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মশার প্রজননস্থল নির্মূল ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে গত শনিবার দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে।

শেরপুর শহরে ‘ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করি, নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখি’ প্রতিপাদ্য সামনে রেখে একটি সচেতনতামূলক র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ও জনউদ্যোগ শেরপুরের আহ্বায়ক আবুল কালাম আজাদ। উদ্বোধনের পর র‍্যালিটি খরমপুর মোড় ও রঘুনাথ বাজার হয়ে চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পড়ুন>>পরিচালনায় নতুন গল্প নিয়ে ফিরছেন মোস্তাফিজুর নূর ইমরান

নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুর রহমান, সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান ইমন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জেলা প্রশাসক এ সময় জানান, শুধুমাত্র প্রশাসনের অভিযানের ওপর নির্ভর না করে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতা জরুরি।

বরিশালের বাকেরগঞ্জে ‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও মশক প্রতিকার’ স্লোগান নিয়ে পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। একইভাবে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতেও উপজেলা পরিষদ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিমা আনজুম সোহানিয়ার নেতৃত্বে এই কার্যক্রমে মশা নিধনে জোর দেওয়া হয়। এ সময় পরিষদ প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

পড়ুন>>ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ

নাটোরের বড়াইগ্রাম পৌরসভা ডেঙ্গু ও মশাবাহিত রোগের বিস্তার রোধে বড়াল নদীতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। পৌর সদরের লক্ষ্মীকোল বাজার সংলগ্ন বড়াল নদীতে এই অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক ও ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। এছাড়া পাবনার আটঘরিয়ায় উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নেতৃত্ব দেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদুল ইসলাম।

প্রতিটি এলাকাতেই ডেঙ্গু মোকাবিলায় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সারা দেশে ছড়িয়ে পড়েছে মশাবাহিত রোগ ডেঙ্গু। দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে উপজেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে টঙ্গিবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধে জোরদার পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় : ০৯:০৮:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬