ব্র্যাকের ‘অতিথি’ প্রজেক্টে কর্মী নিয়োগ
- আপডেট সময় : ০৩:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ব্র্যাক তাদের ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টের আওতায় জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।
পদের বিবরণ ও কর্মস্থল
- পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)
- চাকরির ধরন: ফুলটাইম
- কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিসসমূহ (রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর) অথবা বাংলাদেশের যেকোনো স্থানে কাজের জন্য প্রস্তুত থাকতে হবে।
শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ কিংবা অ্যানথ্রোপোলজি বিষয়ের গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: অপারেশনস ম্যানেজমেন্টে শূন্য থেকে সর্বোচ্চ ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি খাতে পূর্ব অভিজ্ঞতা থাকলে তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
- অন্যান্য দক্ষতা: লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। এসওপি (SOP) তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা থাকা আবশ্যক। এছাড়া টেকসই পর্যটন এবং চুক্তি পর্যালোচনার ধারণা থাকা জরুরি।
দায়িত্ব ও সুবিধাসমূহ
নির্বাচিত প্রার্থীকে এরিয়া ম্যানেজারের সাথে পরামর্শ করে মাঠপর্যায়ের ট্রিপ পরিচালনা করতে হবে। এ ছাড়া যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় বজায় রাখা, অংশীদারদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক তৈরি করা, নতুন পর্যটন গন্তব্য ও সম্ভাবনা খুঁজে বের করতে ফিল্ড ভিজিট সম্পন্ন করা, অতিথিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং ভ্রমণ–সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করতে হবে। কর্মক্ষেত্রে সব ধরনের সেফগার্ড নীতি অনুসরণ করা বাধ্যতামূলক।
নিয়োগপ্রাপ্তরা উৎসব বোনাস, স্বাস্থ্য বিমা ও জীবন বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সব সুবিধা পাবেন।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা
- আবেদনের নিয়ম: কেবল বাংলাদেশি নাগরিকরা ব্র্যাকের ক্যারিয়ার পেজ ব্যবহার করে অনলাইনে আবেদন করতে পারবেন।
- নিয়োগ ফি: এই নিয়োগপ্রক্রিয়ায় কোনো প্রকার ফি প্রদানের প্রয়োজন নেই।
- আবেদনের শেষ সময়: ২ অক্টোবর ২০২৬।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরি খোঁজার সময় মানসিক স্বাস্থ্যে প্রভাব, যা করবেন, যা করবেন না।
- সহকারী জজ নিয়োগে চূড়ান্ত ফলাফল প্রকাশ, প্রার্থীদের প্রতি নির্দেশনা।
- পড়াশোনার সঙ্গে কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























