ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুধের পর এবার ডিম খেয়ে অসুস্থ ঠাকুরগাঁওয়ের ২০ শিক্ষার্থী রাণীশংকৈলে জামিনের ৫ দিন পর ফের ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারী বিজ্ঞান ও প্রযুক্তিতেই আগামীর বিশ্ব গড়বে: প্রধানমন্ত্রী তারেক রহমান শিবগঞ্জে পিস্তল ও গুলিসহ আটক ২ ফরিদপুরের মধুখালীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রাণহানি নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ: অস্কারজয়ী সুসান সারান্ডনসহ গ্রেপ্তার প্রায় ১০০ শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসে ট্রাম্পের জাঁকজমকপূর্ণ নৈশভোজ ঢাকা কর অঞ্চল-১ এ ৩৪ পদে নিয়োগ প্রকাশ কাতারে গ্রীষ্মকালীন নিয়ম অমান্য: ৩৮৮টি কর্মক্ষেত্র সাময়িকভাবে বন্ধ এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, নিখোঁজ চার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, নিখোঁজ চার

কুমিল্লা থেকে আত্মীয়ের বিয়েতে সোনারগাঁয়ে আসার পথে মেঘনা নদীতে ঝোড়ো বাতাসে ট্রলারডুবির ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজারের সোনাময়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ উদ্ধারকাজ শুরু করে।

নিহত রাশিদা বেগম (৫৫) ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কাইল্লাপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। নিখোঁজ ব্যক্তিরা হলেন হেলালউদ্দিন (৫৪), তাঁর ছেলে সজীব হোসেন (২৪), মেয়ে সামিয়া আক্তার (১৭) ও ছেলে সামিন হোসেন (৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লার হোমনার শ্রীমুদ্দি গ্রাম থেকে সোনারগাঁয়ের হাড়িয়া বৈদ্যেপাড়া গ্রামের শাহ্ পরানের মেয়ে সাজিয়া আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৩ জন আত্মীয় একটি ট্রলারে আসছিলেন। ট্রলারে যাত্রী ছাড়াও দুটি গরু ও একটি খাসি ছিল। সোনাময়ী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ঝোড়ো বাতাস ও বড় ঢেউ শুরু হলে ট্রলারে পানি উঠে তা ডুবে যায়।

পড়ুন>>নীলফামারীতে সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

কাছাকাছি থাকা একটি সিমেন্ট কোম্পানির ট্রলার দ্রুত এগিয়ে গিয়ে আটজনকে জীবিত উদ্ধার করে। আধা ঘণ্টা পর রাশিদা বেগমের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হলেও শুক্রবার সকালে ডুবুরি দল নিয়ে পুনরায় অভিযান শুরু হবে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আবদুল বারিক জানান, নিখোঁজদের সন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি: নারী নিহত, নিখোঁজ চার

আপডেট সময় : ১০:৫৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬