ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির প্রিন্স মোহাম্মদ স্টেডিয়ামের মেকানিক্যাল কাজের দায়িত্ব কাতারি আজ বুধবার ১৬ সেপ্টেম্বর: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ বুধবার ১৬ সেপ্টেম্বর : আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জুয়া, গ্রেপ্তার ৪ বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদলের নেতাকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের রাণীশংকৈলে নিয়ে নতুন কর্মপরিকল্পনা: গুরুত্ব পেল জনগণের মতামত সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু গুলশানের মিছিল নিয়ে গোয়েন্দা তথ্য ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিল মার্কিন সুপ্রিম কোর্ট যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জুয়া, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জুয়া, গ্রেপ্তার ৪

ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ের ভেতরে বসে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত চারটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় জড়িত থাকার দায়ে আরও দুই পুলিশ সদস্যকে পলাতক আসামি হিসেবে অভিযুক্ত করে ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যরা হলেন—পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), এএসআই শান্ত কুমার রায় (৩৭) এবং কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩)।

এছাড়াও শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই মো. শাহাদাত জামান (৩৪)-কে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক অপর দুই পুলিশ সদস্য হলেন—পঞ্চগড় জেলা পুলিশে কর্মরত এটিএসআই মো. আতাউর রহমান (৪০) এবং ঠাকুরগাঁও পিবিআইতে কর্মরত কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮)।

পড়ুন>>বিশ্বনাথে ঘরে ঢুকে ছাত্রদলের নেতাকে মারধর-লুট ও ভাংচুরের ঘটনায় মামলা দায়ের

অভিযানের বিবরণী থেকে জানা যায়, ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিখন হোসেন বাদী হয়ে এই মামলা করেন। এর আগে ১৪ সেপ্টেম্বর দিবাগত রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খবর আসে যে, পুলিশ সুপারের কার্যালয়ের ভেতরে একটি ভবনে কয়েকজন পুলিশ সদস্য টাকার বিনিময়ে তাস খেলছেন। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ দল তাদের ব্যবহৃত গাড়িগুলো কার্যালয়ের নিরাপদ স্থানে রেখে পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চারজনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার তাস, নগদ অর্থ এবং বিভিন্ন ব্র্যান্ডের সিমযুক্ত ও সিমবিহীন মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পড়ুন>>যুক্তরাজ্যে কাতারি আমিরের নামে ইনোভেশন সেন্টারের যাত্রা শুরু

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছু বিপদগামী পুলিশ সদস্যের জুয়ায় জড়িত থাকার তথ্য পাওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, একজন সাধারণ মানুষের বিরুদ্ধে আইন অনুযায়ী যে ব্যবস্থা গ্রহণ করা হয়, এই পুলিশ সদস্যদের বিরুদ্ধেও একইভাবে আইন প্রয়োগ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে জুয়া, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬