ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩৪৪ বার পড়া হয়েছে

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া থেকে মোঃ মাহিদুল:-বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হক ওরফে আজাহার আলী হত্যা মামলার আসামী বুলবুল আহম্মেদ শাহ্কে (২৬) গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গত (৭ সেপ্টেম্বর) বুধবার সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার দিকে শাজাহানপুর থানার নিশচিন্তপুর চারমাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার আব্দুল বারী শাহ’র ছেলে।

বুধবার রাতে সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।এর আগে ২০২১ সালের ১৬ নভেম্বর রাত সোয়া ১২ টার দিকে আসামী বুলবুল শাজাহানপুর থানার বনানী লিচুতলা বাইপাস মহাসড়কে একটি ধারালো ছুরি দিয়ে আজিজুল হক ওরফে আজাহার আলীকে হত্যা করে। পরে নিহত আজিজুলের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। নিহত আজিজুল হক শাজাহানপুর থানাধীন নন্দগ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে।

সিআইডির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দীর্ঘদিন থেকেই ওই হত্যা মামলার (মামলা নং-১৫ তারিখ ১৬/১১/২০২১খ্রিঃ,ধারাঃ ৩৯৪/৩০২ পেনাল কোড) আসামী বুলবুলকে ধরার জন্য তাদের টিম বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

গতকাল বুধবার বগুড়ার বিশেষ পুলিশ সুপার কাউছার সিকদারের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক জাহিদ হোসেন ও সাইফুল ইসলাম তাদের টিম নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুরে অভিযান চালায়। তখন উপজেলার নিশচিন্তপুর চারমাথা বাজার এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আর জানানো হয়, আসামী বুলবুল ছিনতাই চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিলো। আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়ায় চাঞ্চল্যকর আজিজুল হত্যা মামলার আসামিকে সিআইডির হাতে গ্রেফতার

আপডেট সময় : ০৮:২৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২