আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অ্যাপলের ফোল্ডেবল আইফোন আল্ট্রা: সম্ভাব্য দাম ও বাজারের পূর্বাভাস গাজীপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, থানায় এনসিপির বিক্ষোভ আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদকারী দুই ব্যবসায়ীকে জরিমানা আইসিডিডিআরবিতে রেডিওলজিস্ট পদে নিয়োগ, বেতন ২ লাখ ৩৪ হাজার টাকা টবের লেবু গাছে ফুল-ফল না ধরলে যা করবেন ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন বসনিয়ার কিংবদন্তি এডিন জেকো কুড়িগ্রামে চাকরির প্রলোভনে অনৈতিক কর্মকাণ্ড প্রধান শিক্ষকের: হাতেহাতে জনতার হাতে ধরা

আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

আরজিকর কাণ্ড: তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা সোমনাথ দে

কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগে পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতা সোমনাথ দে-কে গ্রেপ্তার করা হয়েছে।

 

বৃহস্পতিবার ভোররাতে পশ্চিমবঙ্গ পুলিশের একটি বিশেষ দল বেঙ্গালুরুতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানিয়েছে, আদালত থেকে ট্রানজিট রিমান্ড নিয়ে শুক্রবার তাকে খড়দহ থানায় আনা হচ্ছে। এরপর তাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। তদন্তকারীদের মূল লক্ষ্য হলো, চিকিৎসকের দেহ অস্বাভাবিক দ্রুততার সঙ্গে দাহ করার সিদ্ধান্ত কার নির্দেশে নেওয়া হয়েছিল এবং এই প্রক্রিয়ায় আর কারা নেপথ্যে ছিলেন তা উদঘাটন করা।

পড়ুন>>ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের

গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তিলোত্তমার দেহ উদ্ধারের পর থেকেই সোমনাথ দের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে।

 

তদন্তকারীদের অভিযোগ, হাসপাতাল থেকে দেহ পানিহাটির বাড়িতে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে দ্রুত দাহ করার পুরো প্রক্রিয়ায় তার সক্রিয় অংশগ্রহণ ছিল। নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়েছে যে, প্রশাসনিক ক্ষমতা ও প্রভাব খাটিয়ে তিনি তড়িঘড়ি দেহ সৎকারের ব্যবস্থা করেছিলেন। নির্যাতিতার বাবাও শুরু থেকেই দেহ অস্বাভাবিক দ্রুত দাহ করার বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন, যার প্রেক্ষিতে খড়দহ থানায় এফআইআর দায়ের করা হয়।

পড়ুন>>কাউন্টি ক্রিকেটে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, কেন্টের লিড

তদন্তকারীদের ধারণা, ঘটনার প্রকৃত সত্য আড়াল করতেই পরিকল্পিতভাবে তথ্যপ্রমাণ নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। এই মামলায় সোমনাথ দে ছাড়াও পানিহাটির সাবেক বিধায়ক নির্মল ঘোষ এবং সাবেক কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে আগেই গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এখন তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের মূল ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা করছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!