দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অসলো চুক্তির ৩৩ বছর: ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ও বর্তমান বাস্তবতার ব্যবধান ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি আইআরজিসি কমান্ডারের রাজনীতি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন: সংসদে মির্জা আব্বাস দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল মার্কিন হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত কারিগরি শিক্ষা অধিদপ্তরে নিয়োগ: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের সুযোগ সেপ্টেম্বর ২০২৬-এ কাতারে বর্ণিল ইভেন্ট: কনসার্ট থেকে প্রযুক্তি সম্মেলন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী এলিনা শাম্মী, মাথায় ১৫টি সেলাই দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর টেকসই শান্তির সংস্কৃতি গড়তে ন্যায়বিচার ও নারীর অংশগ্রহণ অপরিহার্য: আইরিন খান

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

 

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬১ হাজার ছাড়াল

 

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ জন ঢাকা বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের বাসিন্দা।

 

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৮৬ জনের মৃত্যু হলো। এর মধ্যে হাম শনাক্তের পর মারা গেছেন ৯৯ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৭ জনের।

 

পড়ুন>>মার্কিন হামলায় ইরানের তিন সামরিক পাইলট নিহত

সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ৮০ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নিশ্চিত শনাক্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৫২৭ জন।

 

পড়ুন>>চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন। যদিও অধিদপ্তরের পরিসংখ্যানে বয়সভিত্তিক কোনো তথ্য দেওয়া হয়নি, তবে রোগতত্ত্ববিদেরা বলছেন, হাম সব বয়সী মানুষের হতে পারে, তবে শিশুরা এতে বেশি ঝুঁকিপূর্ণ। প্রাদুর্ভাব চলাকালে হামের উপসর্গ নিয়ে হওয়া প্রতিটি মৃত্যুকে হামজনিত মৃত্যু হিসেবেই গণ্য করা হচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!