ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি

আন্তর্জাতিক ফুটবল থেকে গত ৩১ আগস্ট আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ দুই দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানার পর নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি বিশেষ ভিডিও পোস্ট করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর। সেখানে একটি রেস্তোরাঁর রসিদের আদলে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের সব অর্জন ও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘২০ বছরের বেশি সময়।

ছয়টি ফিফা বিশ্বকাপ। অগণিত স্মৃতি। আমার পথচলার প্রতিটি ধাপে পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’ এই পোস্টের মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের বিয়ার কোম্পানি মাইকেলব আল্ট্রার একটি ব্র্যান্ড ক্যাম্পেইনের সঙ্গেও যুক্ত হয়েছেন।

রসিদের আদলে তৈরি এই তালিকায় আর্জেন্টিনার জার্সিতে মেসির অসংখ্য গোল, অ্যাসিস্ট, অলিম্পিক সোনা এবং কোটি কোটি ভক্তের ভালোবাসার কথা ফুটে উঠেছে।

এমনকি প্রতিপক্ষ দলের সমর্থকদের মনে যে যন্ত্রণা তিনি ছড়িয়েছেন, সেটিও সেখানে উল্লেখ করা হয়েছে। রসিদের একেবারে শেষ লাইনে লেখা হয়েছে—‘গোট ডিবেট সেটেলড’ বা সর্বকালের সেরার বিতর্কের অবসান। ক্লাব ফুটবলে অবিশ্বাস্য সাফল্যের পর জাতীয় দলের হয়ে বড় শিরোপা জয়ের মাধ্যমে মেসি নিজেকে এই বিতর্কের ঊর্ধ্বে নিয়ে গেছেন বলে মনে করা হয়।

পড়ুন>>নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহারে তিনটিকে গাড়িকে জরিমানা

আর্জেন্টিনার জার্সিতে মেসির শুরুর দিকের সময়টা আক্ষেপে ভরা থাকলেও ২০২১ সালের পর থেকে দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। স্বপ্নের মতো কেটেছে তাঁর ক্যারিয়ারের শেষ পাঁচ বছর। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ শিরোপা খরা কাটান তিনি।

এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপ জয় এবং একই বছর ফিনালিসিমা শিরোপা উঁচিয়ে ধরেন। সবশেষ ২০২৪ সালে নিজের দ্বিতীয় কোপা আমেরিকা ট্রফি জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি। বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোলসহ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হওয়ার গৌরবও অর্জন করেছেন তিনি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি

আপডেট সময় : ১২:৫৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬