ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইনস্টাগ্রাম পোস্টে মেসির ক্যারিয়ারের রসিদ: সর্বকালের সেরা বিতর্কের ইতি আনুষ্ঠানিক স্বীকৃতি পেল বেঙ্গল ফিল্ম সোসাইটি প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি: আইনি জট কাটলেও রায়ের কপির অপেক্ষায় থমকে আছে কার্যক্রম কুয়েতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, সতর্ক অবস্থানে সেনাবাহিনী চাটমোহরে মারধরের ঘটনায় চিকিৎসাধীন দিনমজুরের মৃত্যু জলবায়ু অর্থায়ন ও কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় ২৫ সদস্যের জাতীয় কমিটি গঠন জ্বালানি সংকট নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বেফাকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে শাপলা চত্বর ও জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের ঝুঁকি ও সম্ভাবনা: সরকারি পর্যালোচনার বিস্তারিত

ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

 

 

ইটভাটায় অবৈধ সার মজুদের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইটভাটায় অবৈধভাবে সার মজুতের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ইটভাটা মালিকসহ দুজনকে জরিমানা করা হয়েছে। এ সময় ইটভাটার দুটি কক্ষ ও একটি দোকান থেকে বিপুল পরিমাণ ইউরিয়া, ডিএপি ও এমওপি সার উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের কুড়ারপার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খোকন ট্রেডার্সের স্বত্বাধিকারী ও ইটভাটা মালিক শফিকুল ইসলাম খোকনকে ৪ লাখ টাকা এবং রফিক ট্রেডার্সের মালিক ও বালাইনাশক ডিলার রফিকুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পড়ুন>>স্যামসাং ওয়ালেটে যুক্ত হলো কাতারের জাতীয় পেমেন্ট কার্ড ‘হিময়ান

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, ইটভাটার দুটি কক্ষ থেকে ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। এছাড়া পাশের একটি দোকান থেকে সাড়ে ৯ বস্তা এমওপি সার উদ্ধার করা হয়েছে।

অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব শহিদুল ইসলাম আকন্দ, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন>>এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার

উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে সার মজুতের দায়ে সংশ্লিষ্টদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধভাবে সার মজুত ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!