দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিধবার ছাগল চুরি: অটোরিকশার সূত্র ধরে গ্রেপ্তার ৩ যুবক ঢাকার যানজট নিরসনে বড় উদ্যোগ: গাবতলীতে সরছে কারওয়ান বাজার, কেরানীগঞ্জে নতুন টার্মিনাল দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার  বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ: বিভিন্ন বিভাগে আবেদনের সুযোগ তাহিরপুরে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থানের আশপাশে অবৈধ বালু উত্তোলন রাণীশংকৈলে ভাড়া বাসা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আঞ্চলিক উত্তেজনা নিরসনে ইরান ও কাতারের উচ্চপর্যায়ের বৈঠক

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার 

সরিষাবাড়ী (জামালপুর) থেকে সাঈদ মাহমুদ
  • প্রকাশিত : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার 

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই- এমপি শামীম তালুকদার

 

দলের নাম ভাঙিয়ে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে বিএনপিতে তাদের কোনো স্থান নেই বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীম।

শনিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার চাপারকোনা স্কুল মাঠে আয়োজিত ইউনিয়ন  শ্রমিক দলের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পড়ুন>>বিপিএলের বর্তমান মডেল নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অসন্তোষ, পরিবর্তনের দাবি

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ফরিদুল কবির তালুকদার শামীম দলীয় শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে যদি কেউ চাঁদাবাজি, দখলদারিত্ব বা কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। বিএনপিতে এ ধরনের অপরাধীদের কোনো জায়গা নেই। দলের সম্মান ক্ষুণ্নকারী কাউকে আমরা প্রশ্রয় দেবো না।”

শামীম তালুকদার আরো বলেন, আপনারা যারা ভোট দিয়ে আমাকে  প্রতিনিধির দায়িত্বে পাঠিয়েছেন, আমি আপনার সেই আমানত রক্ষা করতে সর্বদাই প্রস্তুুত। তবে বিগত সরকারের মতো আমরা চোর উপাধি নিতে রাজি না। আমি জনগণের  সেবক হয়ে জনগণের আস্থা ধরে রাখতে চাই।

পড়ুন>>আক্কিনেনি নাগার্জুনের জন্মদিন: জেনে নিন তার সম্পর্কে ১০টি অজানা তথ্য

তিনি আরো বলেন, দেশের এই সংকটের মধ্যেও আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার যেভাবে দেশটি পরিচালনা করছেন আমি দৃঢ় ভাবে বলতে পারি তিনি ছাড়া অন্য কেউ দেশ পরিচালনা করলে দেশের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসতো। বাংলাদেশ সারের কোনো সংকটে নেই। পর্যাপ্ত সার সরকার মজুদ রেখেছেন।  তাই কৃষক ভাইদের কোনো হতাশ হবার সুযোগ নেই।

​তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করাই এখন দলের প্রতিটি নেতাকর্মীর প্রধান লক্ষ্য হওয়া উচিত। বিগত দিনে দলের নেতাকর্মীদের আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ ও দশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন>>গুমের প্রতিটি ঘটনার বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরশেদ আলমের পরিচালনায়

অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আজিজ উদ্দিন আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী লেকু, প্রচার সম্পাদক হুমায়ুন কবির শ্যামল,পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির,

উপজেলা কৃষকদের আহবায়ক আব্দুল মজিদ, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান বুলবুল,ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি লিটন মিয়া প্রমুখ।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!