ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান উখিয়ায় নলকূপ খননের সময় অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী আইজিপি’র ‘ক্রসফায়ার’ সম্পর্কিত বক্তব্যের অপব্যাখ্যা অপরাধীদের উৎসাহিত করবে সৌদির রাস তানুরা তেল শোধনাগারে হামলার দাবি হুতিদের

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেইলি হটল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হলিউডের জনপ্রিয় সিনেমা ‘গডজিলা’ সিরিজের মাধ্যমে পরিচিতি পাওয়া তরুণ অভিনেত্রী কেইলি হটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গত মঙ্গলবার (২১ জুলাই) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এই দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র ১৮ বছর। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড বিষয়টি নিশ্চিত করেছে।

কেইলির বাবা জোশুয়া হটল টিএমজেডকে জানান, মঙ্গলবার ভোরে মেরিল্যান্ডে গাড়ি দুর্ঘটনায় তার মেয়ের মৃত্যু হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজে দেওয়া ২৩ মিনিটের এক আবেগঘন ভিডিও বার্তায় জোশুয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর কর্তৃপক্ষ তাকে জানায় যে হাসপাতালে নেওয়ার পথেই কেইলির হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। তিনি টেক্সাস থেকে মেরিল্যান্ডে গিয়ে মেয়ের মরদেহ গ্রহণ করেন।

ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয়ের তথ্যানুযায়ী, মঙ্গলবার ভোর ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড নিয়ন্ত্রণ হারিয়ে দুই লেনের সড়ক থেকে ছিটকে কালভার্টে আঘাত করে। কেইলি হটল ওই গাড়ির যাত্রী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে একটি ট্রমা সেন্টারে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গাড়ির চালকও আহত হয়েছেন, তবে তার আঘাত গুরুতর নয়। শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হতে পারে।

জর্জিয়ার আটলান্টায় জন্মগ্রহণকারী কেইলি হটল জন্মগতভাবে শ্রবণপ্রতিবন্ধী ছিলেন। তার বাবা আমেরিকান এবং মা কোরিয়ান। তিনি টেক্সাসের অস্টিনে অবস্থিত ‘টেক্সাস স্কুল ফর দ্য ডেফ’-এর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

২০২১ সালে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘গডজিলা ভার্সেস কং’-এর মাধ্যমে বড়পর্দায় কেইলির অভিষেক হয়। সিনেমাটিতে তিনি ‘জিয়া’ চরিত্রে অভিনয় করেন, যে স্কাল আইল্যান্ডের এক শ্রবণপ্রতিবন্ধী এতিম শিশু। পরবর্তীতে ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘গডজিলা এক্স কং: দ্য নিউ এম্পায়ার’ সিনেমাতেও তিনি একই চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি স্যাটার্ন অ্যাওয়ার্ডসে তরুণ অভিনয়শিল্পীর সেরা পারফরম্যান্স বিভাগে মনোনয়ন পেয়েছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেইলি হটল

আপডেট সময় : ০৬:৪০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬