ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

গৃহপরিচারিকা মৃত্যু মামলা: সৈয়দ আশফাকুল হকের চার্জ শুনানি পিছিয়ে ২ সেপ্টেম্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে গৃহপরিচারিকা প্রীতি উরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় চার্জ গঠনের শুনানি পিছিয়ে আগামী ২ সেপ্টেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন আসামিপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। আজ মামলার চার্জ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল, তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার শুনানি পেছানোর আবেদন জানান।

মামলার বিবরণ অনুযায়ী, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানের বাসিন্দা প্রীতি উরাং ঘটনার আগে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে সৈয়দ আশফাকুল হকের বাসায় কাজ করতেন। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে প্রীতি উরাং গুরুতর আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই ঘটনায় প্রীতির বাবা লোকেশ উরাং মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা গত ৩১ মার্চ দুই আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়। উল্লেখ্য যে, সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার প্রায় চার মাস কারাগারে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন নিয়ে ২০২৪ সালের জুন মাসে কারামুক্ত হন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গৃহপরিচারিকা মৃত্যু মামলা: সৈয়দ আশফাকুল হকের চার্জ শুনানি পিছিয়ে ২ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৮:২৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬