ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বুধবার সকালে জেলা কারাগার পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি কারাগারে থাকা বন্দিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কারাগারের জেল সুপার আবু নুর মোঃ রেজা, ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন, ডেপুটি জেলার খাতুনে জান্নাতসহ কারারক্ষীরা। কারাগার পরিদর্শন শেষ করে জেলা প্রশাসক কারাবন্দিদের দেখতে আসা আত্মীয়-স্বজনদের সঙ্গেও কথা বলেন।

মাদকের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমরা সচেতন হই, অপরকে সচেতন করি, মাদকের লাগাম টেনে ধরি। মাদকের সঙ্গে কোনো প্রকার আপোষ নেই।” জেলা প্রশাসকের এমন বক্তব্যে কারাবন্দিদের আত্মীয়-স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোঃ রফিকুল ইসলাম জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তিনি দিনাজপুর সদরসহ ১৩টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম তদারকি করছেন। এছাড়া জেলার সার্বিক উন্নয়নে তিনি নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম

আপডেট সময় : ০৫:১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬