সম্প্রতি রাজধানীর মগবাজারে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে দিগন্ত মেমোরিয়াল ক্যানসার ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ-এর ব্যবস্থাপনা পরিচালক ফিরোজা মাহমুদ।
অনুষ্ঠানে ক্যানসার আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এই ফাউন্ডেশনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফিরোজা মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, আমাদের দেশে মেধাবী ডাক্তারের অভাব নেই, তবে সুযোগ-সুবিধার সীমাবদ্ধতা এবং বিশেষায়িত প্রশিক্ষণের অভাব রয়েছে। তিনি ক্যানসার চিকিৎসাকে গুরুত্বের সাথে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ফাউন্ডেশনের প্রচার ও প্রসারের বিষয়ে আমার দেশ সম্পাদক বলেন, আমার দেশ একটি প্রধান জাতীয় পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে ফাউন্ডেশনের উদ্দেশ্য তুলে ধরে মানুষের সহযোগিতা চাওয়া হলে তা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, ফাউন্ডেশনের ব্যবস্থাপনার সাথে জড়িত অনেকের সাথেই তার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি সব সময় এই মহৎ উদ্যোগের সাথে থাকবেন।
সভায় বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ডা. মো. রুহুল আমিন, ফরিদা ইয়াসমিন কনা, মো. আলতাফ হোসেন, ডা. মো. নওফেল ইসলাম, ডা. আইরিন পারভীন, ফারুক আল নাসির এবং ডা. মনির হোসেন উপস্থিত ছিলেন।
Leave a Reply