সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ আগস্ট
- আপডেট সময় : ০৩:২৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। বুধবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল, তবে তদন্ত সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই নতুন তারিখ নির্ধারণ করেন। এর মাধ্যমে মামলাটিতে ১২৮ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত সংশ্লিষ্টরা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া করা বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও মামলার তদন্তে বড় ধরনের কোনো অগ্রগতি না হওয়ায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাব থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্সের ওপর ন্যস্ত করার নির্দেশ দেন। ছয় মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন হয়নি। এরপর রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে আদালত একাধিক দফায় সময় বৃদ্ধি করেন। সর্বশেষ গত ২৩ অক্টোবর হাইকোর্ট মামলার তদন্ত শেষ করতে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সকে আরও ছয় মাস সময় দিয়েছিলেন।
২০২৫ সালের ২২ এপ্রিল শুনানি নিয়ে আদালত ছয় মাস সময় মঞ্জুর করেন। একই সঙ্গে ২০২৫ সালের ২২ অক্টোবর আদেশের জন্য পরবর্তী দিন নির্ধারণ করেন। তবে উচ্চ আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স প্রতিবেদন দাখিল করেনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























