ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্ত্রীসহ ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের সম্পদ ক্রোকের নির্দেশ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ পদে কর্মী নিয়োগ, আবেদনের শেষ ১৯ সেপ্টেম্বর সিলেটে ‘নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত সিরীয় ভূখণ্ডে নেতানিয়াহুর প্রবেশ: তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান কাতারের শিক্ষা ছুটির মেয়াদ শেষ: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষক স্থায়ীভাবে বহিষ্কৃত নাটোরে ২০০ শিক্ষার্থীর হাতে পরিবেশ রক্ষায় নিম গাছের চারা বিতরণ  ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি, বিজিবি নিশ্চিত করল একজনের মৃত্যু সবজির পর ডিমের বাজারে উত্তাপ: ডজনপ্রতি দাম পৌঁছাল ১৬৫ টাকায়, বিপাকে নিম্ন আয়ের মানুষ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক, সাইবার আইন ও বুলিং নিয়ে আলোচনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির সাংগঠনিক চ্যালেঞ্জ: প্রার্থী বাছাইয়ে হিমশিম নেতৃত্ব

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, একই অবস্থানে এখন উত্তর কোরিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের পাসপোর্ট শক্তিশালীকরণের সূচকে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মাঝামাঝি সময়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করেছে। সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ এবং উত্তর কোরিয়া একই অবস্থানে রয়েছে।

হেনলি অ্যান্ড পার্টনার্সের প্রকাশিত তথ্যমতে, বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি ভ্রমণ গন্তব্য বিবেচনায় নিয়ে এই তালিকা করা হয়েছে। মূলত কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া বা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে ভ্রমণ করা যায়, তার ওপর ভিত্তি করেই এই অবস্থান নির্ধারণ করা হয়।

সূচকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারীরা বর্তমানে বিশ্বের ৩৫টি দেশে ভিসা ছাড়া বা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। অথচ গত বছর বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ৩৭টি দেশে এভাবে ভ্রমণ করা যেত। এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম, ২০২০ সালে ৯৮তম, ২০২১ সালে ১০৮তম, ২০২২ সালে ১০৩তম এবং ২০২৩ সালে ১০১তম অবস্থানে ছিল। অন্যদিকে, ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

এবারের সূচকে যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯২টি দেশে ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত (১৮৮টি দেশ)। তৃতীয় অবস্থানে থাকা সুইডেনের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে ভিসা ছাড়া যেতে পারেন। চতুর্থ অবস্থানে থাকা ১১টি ইউরোপীয় দেশ (বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও স্পেন) ১৮৬টি দেশে এবং পঞ্চম অবস্থানে থাকা পাঁচটি দেশ (অস্ট্রিয়া, গ্রিস, মাল্টা, পর্তুগাল ও সুইজারল্যান্ড) ১৮৫টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়। ষষ্ঠ অবস্থানে থাকা এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৪টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। সূচকে সপ্তম অবস্থানে থাকা আটটি দেশ অস্ট্রেলিয়া, কানাডা, চেক প্রজাতন্ত্র, লাটভিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন ১৮৩টি দেশে। অষ্টম অবস্থানে থাকা ক্রোয়েশিয়া ও এস্তোনিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৮২টি দেশে ভ্রমণ করতে পারেন।

সূচকের সবার নিচে ১০৪তম অবস্থানে আছে আফগানিস্তান, যাদের পাসপোর্টধারীরা মাত্র ২২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। এছাড়া সিরিয়া ১০৩তম এবং ইরাক ১০২তম অবস্থানে রয়েছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যারা ৫২তম অবস্থানে থেকে ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুবিধা দেয়। এছাড়া ভারত ৮১তম (৫৫টি দেশ), ভুটান ৮৮তম (৪৭টি দেশ), মিয়ানমার ৯১তম (৪৩টি দেশ), শ্রীলঙ্কা ৯৪তম (৩৯টি দেশ), নেপাল ৯৮তম (৩৪টি দেশ) এবং পাকিস্তান ১০১তম (২৯টি দেশ) অবস্থানে রয়েছে।

অন্যান্য দেশের মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা যৌথভাবে ১৬তম (১৬৯টি দেশ), ইসরায়েল ১৮তম (১৬৬টি দেশ), ইউক্রেন ৩১তম (১৪২টি দেশ), রাশিয়া ৪২তম (১১৪টি দেশ), সৌদি আরব ৫৪তম এবং চীন ৬০তম (৮৩টি দেশ) অবস্থানে রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি, একই অবস্থানে এখন উত্তর কোরিয়া

আপডেট সময় : ০১:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬