ডেমরায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় স্ত্রী ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ১২:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
ডেমরায় পুলিশ সদস্যের আত্মহত্যার ঘটনায় স্ত্রী ও শাশুড়িসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
রাজধানীর ডেমরায় স্ত্রী ও শাশুড়ির মানসিক নির্যাতন এবং অপমানের শিকার হয়ে মো. সাইদুল ইসলাম (১৯) নামে এক পুলিশ সদস্যের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবা মো. ছাদেক ডেমরা থানায় নিহতের স্ত্রী রুবাইয়া এবং শাশুড়িসহ পরিবারের মোট পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তবে মামলা দায়েরের পর এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহত সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ‘সি’ কোম্পানিতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্র থেকে জানা যায়, অভাবের সংসারে ভ্যানগাড়িতে বেকারির পণ্য বিক্রি ও ঋণ করে ছেলেকে লেখাপড়া করিয়ে পুলিশে চাকরি পাইয়ে দিয়েছিলেন তার বাবা।
পড়ুন>>একনেক সভায় ১৪ হাজার ৮০০ কোটি টাকার ৯টি উন্নয়ন প্রকল্প
চলতি বছরের ৪ মে সাইদুল ও রুবাইয়ার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। গত ২৫ মে রুবাইয়া তার বাবার বাড়ি চলে যান। এরপর সাইদুল তার স্ত্রী ও শাশুড়িকে ফোন করলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগাল এবং ‘গরিব-ছোটলোক’ বলে চরম অপমান করেন। এই মানসিক নির্যাতন সইতে না পেরে গত ১৬ জুলাই রাতে ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে সাইদুল আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ২০ তলা ভবনের একটি কক্ষের সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাইদুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
পূর্বাঞ্চল আঞ্চলিক পুলিশ লাইনসের ইনচার্জ (ডিসি) কাজী নুসরাত লুনা জানান, পারিবারিক মতপার্থক্যের কারণে সাইদুল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছিলেন। এর আগে এই ঘটনায় ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলাও দায়ের করা হয়েছিল।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























