নামের মিলের জেরে নিরপরাধ চা দোকানিকে কারাগারে পাঠাল পুলিশ
- আপডেট সময় : ০৮:১২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
নামের মিলের জেরে নিরপরাধ চা দোকানিকে কারাগারে পাঠাল পুলিশ
কথায় আছে, ‘নামে নামে জমে টানে।’ কিন্তু নামের এই মিলই একজন নিরীহ মানুষের জীবনে দুঃস্বপ্ন ডেকে এনেছে। ছিনতাই মামলার প্রকৃত আসামির সঙ্গে নামের মিল থাকায় পুলিশ এক চা দোকানিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী যাকে খুঁজছিল, সেই প্রকৃত আসামি আগেই জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আত্মগোপনে চলে গেছেন।
ঘটনাটি গত বছরের ২৭ মে ভোরের। ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী তানভীর আহমেদ ঈদের ছুটিতে ঢাকা থেকে ট্রেনে রাজশাহী রেলস্টেশনে নামেন। সেখান থেকে রিকশায় চেপে তিনি রাজশাহী কোর্ট এলাকার গোয়ালপাড়ায় নিজের বাড়ির দিকে রওনা হন। পথে নগরীর সিটি বাইপাস এলাকায় তানভীর মোটরসাইকেল আরোহী তিন ছিনতাকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্রের মুখে তাকে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তানভীর রাজপাড়া থানায় অজ্ঞাত তিনজনকে আসামি করে একটি মামলা করেন।
তদন্তের ধারাবাহিকতায় গত বছরের ১০ সেপ্টেম্বর পুলিশ নগরীর হেতেমখাঁ এলাকার আবুল কালামের ছেলে রকিকে ওই মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে। এই ঘটনা প্রকাশ্যে আসার পর আদালতপাড়াজুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার এসআই রাশেদুল হাসান বলেন, আদালতের পরোয়ানা আমরা বোয়ালিয়া থানায় পাঠিয়েছিলাম। তিনি দাবি করেন, প্রকৃত সন্দেহভাজন আসামি রকির পরিবর্তে চা দোকানি রকিকে ধরার দায় ওই থানার সংশ্লিষ্ট অফিসারের। বর্তমানে গ্রেপ্তার রকির পরিবারও চ্যালেঞ্জ করেছে যে, এই রকি সেই রকি নন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























