বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, ডিসির আশ্বাসে প্রত্যাহার
  1. admin@sristy.net : admin :
বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, ডিসির আশ্বাসে প্রত্যাহার
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, ডিসির আশ্বাসে প্রত্যাহার

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

 

বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মহাসড়ক অবরোধ, ডিসির আশ্বাসে প্রত্যাহার

বগুড়ার শাজাহানপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে স্থানীয়রা মানববন্ধন, সমাবেশ ও ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের নয়মাইল এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষাবিদ, ছাত্র প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

 

 

অবরোধ কর্মসূচির কারণে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল, যার ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

মানবন্ধনে বক্তারা জানান, প্রায় ২৫ বছর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপজেলার জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন। দীর্ঘ সময় পার হলেও সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। বক্তাদের অভিযোগ, ভূমি অধিগ্রহণের জটিলতার অজুহাত দেখিয়ে প্রস্তাবিত স্থান বাদ দিয়ে অন্যত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

আড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত জমি রয়েছে এবং ভূমি অধিগ্রহণে কোনো বাস্তব প্রতিবন্ধকতা নেই। দেলোয়ার হোসেন বলেন, জামালপুরের ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের সম্ভাবনা এবং পল্লী উন্নয়ন একাডেমির (আরডিএ) নিকটবর্তী অবস্থান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী।

 

বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় প্রশাসনের প্রস্তুতি থাকা সত্ত্বেও বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২৫ সালের ৩ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করলেও সংশ্লিষ্ট ফাইল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!