ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: সৌদি আরবে হুতিদের হামলা ও পাল্টা বিমান অভিযান এমবাপের জোড়ায় ৪-১ গোলে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ রাখাল থেকে কোটিপতি: টাঙ্গাইলের সখীপুরে বরই চাষে মোসলেমের অভাবনীয় সাফল্য

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, তারা প্রকৃত ঘটনার তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং সাংগঠনিক নিয়ম অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে এমপি গাজী নজরুল ইসলামকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে দেখা যায়। স্থানীয় জামায়াত নেতারা ভিডিওতে দৃশ্যমান তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। মঙ্গলবার সকালে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান জানান, এমপি তাদের জানিয়েছেন ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিক্রমেই এই বিয়ে হয়েছে।

এ বিষয়ে গাজী নজরুল ইসলাম একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন। বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগমকে সঙ্গে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর পিতা মো. মাসুম বিল্লাহর ব্যবসায়িক অফিসে গিয়েছিলেন। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেছিলেন।

এই ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে, জামায়াত যদি গাজী নজরুল ইসলামকে দল থেকে বরখাস্ত করে, তবে তার এমপি পদ বহাল থাকবে কি না। প্রচলিত নিয়ম অনুযায়ী, কোনো দল যদি কাউকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বরখাস্ত করে এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে তার এমপি পদ রহিত করার জন্য আবেদন জানায়, তবে এমপি পদ বাতিল হওয়ার রেওয়াজ রয়েছে। অতীতে আওয়ামী লীগের সংসদ সদস্য লতিফ সিদ্দিকির ক্ষেত্রে এমনটাই ঘটেছিল।

তবে কোনো দল যদি কেবল সাংগঠনিক পদ বাতিল করে কিন্তু স্পিকারের কাছে এমপি পদ বাতিলের আবেদন না করে, তবে এমপি পদ বাতিল হওয়ার সম্ভাবনা থাকে না। নবম জাতীয় সংসদের জাতীয় পার্টির এমপি সাতক্ষীরা-৪ আসনের এইচএম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারকে আনুষ্ঠানিকভাবে না জানানোর কারণে তার সংসদ সদস্য পদ বহাল ছিল।

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ২৩: ০৫আপডেট : ২১ জুলাই ২০২৬, ২৩: ১১

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জামায়াত থেকে বরখাস্ত হলে কী এমপি পদ হারাবেন নজরুল

আপডেট সময় : ১১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬