ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস সরবরাহ সংকট: যুক্তরাষ্ট্র থেকে এলএনজি আমদানির পথে কাতার দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছাড়ছে দৌলতপুরের বানভাসি মানুষ সুন্দরগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের তশিলদারের অনিয়মের বিরুদ্ধে ইউএনও ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেশে ইলিশের ঘাটতি: প্রথমবারের মতো ভারত থেকে আমদানি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান ব্রিকস নেতাদের পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ব্রিকস শীর্ষ সম্মেলনে সর্বসম্মতিক্রমে গৃহীত ‘নয়াদিল্লি ঘোষণা ২৫ হাজার বছর আগেও মাদক হিসেবে সুপারির ব্যবহার ছিল, বলছে নতুন গবেষণা

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ বিএসটিআইয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) দেশের চারটি প্রতিষ্ঠানের আটটি পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। নির্ধারিত মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

বিএসটিআইয়ের নির্দেশনা অনুযায়ী, ফ্রেশ গার্ডেন অ্যাগ্রো রিসোর্সেস-এর আমের আচার থেকে মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়ায় তা বাজার থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া কাজী ফুড ইন্ডাস্ট্রিজের বেলিসিমো ব্র্যান্ডের রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকলেট আইসক্রিম বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে, কারণ এতে বাংলাদেশ মানের তুলনায় অতিরিক্ত টোটাল মিল্ক সলিড নন ফ্যাট পাওয়া গেছে।

অলিভ বাংলাদেশের চারটি পণ্যে মানবদেহের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি পাওয়ায় সেগুলো প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। পণ্যগুলো হলো লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, ফেসওয়াশ মোরিংগা+মাচা ফোমিং মিল্ক এবং অ্যালোভেরা ভ্যারিয়েন্টের শ্যাম্পু। অন্যদিকে, ডেকো ফুডসের ডেকো ফ্রুট ফান্ডা ব্র্যান্ডের ম্যাঙ্গো ও অরেঞ্জ ভেরিয়েন্টের সফট ড্রিংক পাউডারে বাংলাদেশ মানমাত্রার চেয়ে ভিটামিন 'সি' কম থাকায় তা বাজার থেকে তুলে নিতে বলা হয়েছে।

বিএসটিআই জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ইতিমধ্যে প্রত্যাখ্যান পত্র দেওয়া হয়েছে। পণ্যের লাইসেন্স নবায়ন বা অনুমোদন না হওয়া পর্যন্ত এসব পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থ ও ভোক্তা সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিলার, পরিবেশক ও খুচরা বিক্রেতাদের কাছ থেকে অবিলম্বে এসব পণ্য প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এই নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি নিবিড়ভাবে তদারকি করা হবে এবং অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ বিএসটিআইয়ের

আপডেট সময় : ১০:১২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬