ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসে আফগানিস্তানকে হারিয়ে নেপালের বড় অঘটন রাঙ্গামাটিতে বর্ণাঢ্য আয়োজনে আলোকচিত্রের দ্বিশতবর্ষ পূর্তি উদ্‌যাপন ক্ষতবিক্ষত বাংলাদেশ মেরামত হচ্ছে ‘থ্রি আর’ কৌশলে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় সরকারি কর্মচারীদের টানা ৭ দিনের ছুটির সুযোগ যেভাবে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি নিয়ে বিশ্বকে সতর্কবার্তা নেপালের যুক্তরাষ্ট্রের সাথে ‘পান্ডা কূটনীতি’ জোরালো করছে চীন কাউন্টি ক্রিকেটে খালেদ আহমেদের দুর্দান্ত বোলিং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষে ৯ থেকে ১৫ গ্রেডে নিয়োগ মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জেট ফুয়েলের দাম বৃদ্ধিতেও টিকিটের ভাড়া বাড়াচ্ছে না কাতার

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর দলের মিডফিল্ডার রদ্রিগো ডি পল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন ও তীক্ষ্ণ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রামে পোস্ট করা এই বার্তায় তিনি রানার্স-আপ হওয়ার গভীর হতাশা প্রকাশের পাশাপাশি দলের পতনের অপেক্ষায় থাকা সমালোচকদের কড়া ভাষায় জবাব দিয়েছেন।

ডি পল তার পোস্টে লেখেন, 'আজ দেখছি কত মানুষ আমাদের এই পতনের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, শুধু অন্যদের সেই কষ্টকে লাঘব করার জন্য। আর্জেন্টিনার মানুষ অনুভব করছিল, তারা তা কখনো অনুভব করতে পারেনি। কারণ আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পথচলা তাদের অসহ্য লাগে। কিন্তু এসবই প্রমাণ করেছে, আমাদের জার্সির প্রতি ভালোবাসা ও আবেগ সবকিছুকে জয় করতে পারে।'

বিশ্বকাপ ট্রফিটি দেশে নিয়ে যেতে না পারার কষ্ট যে তার জন্য সবচেয়ে বড়, সেটিও অকপটে স্বীকার করেছেন ৩২ বছর বয়সি এই মিডফিল্ডার। তবে তিনি সমর্থকদের উদ্দেশ্যে লিখেছেন, 'সময় যত যাচ্ছে, তোমরা আমাদের বুঝিয়ে দিচ্ছ যে এই দলের সঙ্গে তোমাদের সম্পর্ক শুধু একটি ট্রফির জন্য নয়। এই কঠিন সময় পার করার শক্তি আমি সেখান থেকেই নিচ্ছি।' ডি পল আরও যোগ করেন, 'এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আমি আর্জেন্টাইন হতে পেরে গর্বিত।'

পোস্টটির সঙ্গে ডি পল তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি ছবিতে তাকে রানার্স-আপ পদক গলায় ঝুলিয়ে গ্যালারির আর্জেন্টাইন সমর্থকদের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। বাকি ছবিগুলোতে ছিল সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল জয়ের উদযাপন এবং বিশ্বকাপে আর্জেন্টিনার একটি গোলের পর পুরো দলের উল্লাসের মুহূর্ত।

৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডি পল কোচ লিওনেল স্কালোনির সফল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপজয়ী এই মিডফিল্ডার ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে হারার তিক্ত অভিজ্ঞতা পেলেন। নতুন প্রজন্মের আর্জেন্টিনা দলের অন্যতম নেতা হিসেবে নিজেকে প্রস্তুত করা ডি পল এখন এই কঠিন সময় কাটিয়ে ওঠার অপেক্ষায় রয়েছেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমালোচকদের কড়া জবাব দিলেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল

আপডেট সময় : ০৭:১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬