ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজু মৃত্যুর ঘটনা মামলা: সাবেক এমপি মোশতাকসহ দুইজনের রিমান্ড বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও এমওডিসি পদে বিশাল নিয়োগ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদা পেলেন পাবনার ইমরান হুসাইন নাটোরের নলডাঙ্গায় নারী উদ্যোক্তাকে হয়রানির অভিযোগে আটক ১ শিশুদের সঠিক বিকাশেই দেশের ভবিষ্যৎ মজবুত: প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা দীর্ঘ আট মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা অর্থনৈতিক স্থায়িত্ব ফেরাতে জরুরি সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের দুবাইয়ের তীব্র গরমে টিকে থাকার উপায় জানালেন ইবাদত পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান নিজ বাড়ি থেকে গ্রেপ্তার

রাজশাহীতে ১০ ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক ট্রেন চলাচল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে ট্রেন টিকিট পরীক্ষক (টিটিই) কর্তৃক মারধরের ঘটনায় ১০ ঘণ্টা ধরে চলা রেললাইন অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে রাজশাহী রেল স্টেশন থেকে ট্রেনগুলো পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া শুরু করে। এর আগে, সকাল সাড়ে ছয়টা থেকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রাখায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।

ঘটনার সূত্রপাত ঘটে সোমবার রাতে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ফোরকান উদ্দীন ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেসে রাজশাহী ফেরার পথে টিটিই’র অনৈতিকভাবে ঘুষ নেওয়ার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে টিটিই আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীকে মারধর করেন। ভুক্তভোগী ফোরকান অভিযোগ করেন, ওই সময় তাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টাও করা হয়েছিল। রেলওয়ে স্টেশনে অভিযোগ জানিয়ে কোনো সাড়া না পেয়ে শিক্ষার্থীরা বিচারের দাবিতে রেললাইন অবরোধ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ, জেলা প্রশাসন এবং ছাত্র প্রতিনিধিদের নিয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অভিযুক্ত টিটিইকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ঘটনার উচ্চতর তদন্তের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ, ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং রাবি প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নেওয়া এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে প্রাথমিকভাবে তিনটি ট্রেনের স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৬ আগস্ট এ বিষয়ে অগ্রগতির পর্যালোচনা করতে বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে আরেকটি সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার পর বিকাল সাড়ে তিনটায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়। রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, আমরা মনে করি আমাদের ভাইয়ের সাথে যে অন্যায় হয়েছে তার বিচার পেয়েছি। আমরা এই মূহুর্ত থেকে আগামী ৬ আগস্ট পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। ৬ আগস্টের পর আমরা আবারও এ বিষয়ে সকলের সামনে বিস্তারিত তুলে ধরব। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, আমাদের শিক্ষার্থীকে হেনস্তা করা হয়েছিল আমরা সেটির শাস্তি নিশ্চিত করতে পেরেছি। শিক্ষার্থীদের বাকি যেসব দাবি ছিল সেগুলোও মেনে নেওয়া হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ১০ ঘণ্টা অবরোধের পর স্বাভাবিক ট্রেন চলাচল

আপডেট সময় : ০৬:৪২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬