সংবাদ শিরোনাম :
হারাগাছে মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার
কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
- আপডেট সময় : ০৮:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ২৬৮৭৮ বার পড়া হয়েছে
হারাগাছে মাদক-ক্যাসিনো মামলার আসামী ইয়াবাসহ গ্রেফতার
কাউনিয়ার হারাগাছ আরপিএমপি পুলিশের অভিযানে মাদক ও ক্যাসিনো মামলার আসামী ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার হয়েছে। শনিবার তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ওসি অশোক চৌহান। তিনি জানান, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার তইবুল ইসলাম (৩৬) এর বাড়ী হরাগাছ থানাধীন মদামুদন দৌলতটারিতে।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি গোয়েন্দা পুলিশ হারাগাছ পৌর শহরের টাংরির বাজার এলাকায় অভিযান চালিয়ে তইবুলকে আটক করে।
পড়ুন>> নওগাঁ বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন
এসময় তার কাছ থেকে ৩৬ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ।
ওসি অশোক চৌহান বলেন, মাদকসহ আটক তইবুল ইসলামের বিরুদ্ধে এরআগে হারাগাছ থানায় মাদক ও অনলাইনে জুয়া খেলার সাইবার আইনের ধারায় পৃথক দুইটি মামলা রয়েছে।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























