রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি সভাপতি তামিম ইকবাল মুসলিম বিশ্বকে আসল শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মোজতবা খামেনির র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন বাংলাদেশের রুনা খান কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য সতর্কতামূলক সাইনবোর্ড বসানোর সিদ্ধান্ত ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজি সংঘর্ষে দুইজনের প্রাণহানি নেপালে বন্যার পর উত্তরাখন্ডে ১৩টি হিমবাহ হ্রদ নিয়ে সতর্কতা যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কিনবে বাংলাদেশ: ট্রাম্প-তারেক রহমানের নতুন চুক্তি মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানির আদেশ ৭ সেপ্টেম্বর

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

রাঙামাটি থেকে কামরুল ইসলাম রানা
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

 

 

রাঙ্গামাটিতে জেলা পুলিশের উদ্যোগে ‘জুলাই শহিদ দিবস’ পালিত

 


যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই বিপ্লবের বীর শহিদদের স্মরণে রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের পক্ষ থেকে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।​এদিন সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের একটি দল স্থানীয় ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন।

পড়ুন>> কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করলেন এসিল‍্যান্ড

 

পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ তারেক সেকান্দার সহ রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

​পড়ুন>>ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অর্থপাচারকারী ও এজেন্ট গ্রেপ্তার

 

 

শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব বলেন, জুলাই বিপ্লবের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের এই মহান ত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা পেশাদারিত্বের সাথে কাজ করে যাবে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!