কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপর সীমান্তে (কুষ্টিয়া -৪৭) বিজিবির পক্ষ থেকে সোমবার বেলা ১১টায় অতি বর্ষনে কর্মহীন হয়ে পড়া সীমান্ত এলাকার খেটে খাওয়া ১শত জন অসহায়, গরীব, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
প্রাগপুর পুরাতন বিজিবি ক্যাম্প প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এসইউপি, পিএসসি,জি (কুষ্টিয়া -৪৭ ব্যাটেলিয়ান) এর অধিনায়ক এসকল কর্মহীন গরীব অসহায় ও দুস্থদের মাঝে এ সময় সামগ্রী বিতরণ করেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এ সময় বিজিবির উর্ধতন কর্মকর্তাগণ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। (কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন) বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্ত এলাকার খেটে খাওয়া গরীব,অসহায় ও দুস্থদের জীবনমান উন্নয়ন ও সহযোগীতার পাশাপাশি সকল প্রকার মানবিক কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply