সংবাদ শিরোনাম :
মাদক কিনতে যাওয়ার পথে জাল নোটসহ মাদক কারবারি আটক
নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১০:২৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩২৯৮৬ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে মাদক কিনতে যাওয়ার পথে জাল নোটসহ মাদক কারবারি আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ৭৫ হাজার টাকার বাংলাদেশি জাল নোটসহ মো. আনোয়ার মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত এলাকা থেকে গাঁজা ও ইয়াবা কিনে বাংলাদেশে এনে বিক্রির কথা স্বীকার করেছেন।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে ফেসবুকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি
তার বিরুদ্ধে জাল নোট সংরক্ষণের অভিযোগে দণ্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন। ভূরুঙ্গামারী সার্কেলের এএসপি মুনতাসির মামুন মুন সীমান্ত এলাকায় মুদ্রা লেনদেনে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
Facebook Comments Box


























