ঢাকা ০২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির প্রধান পাইপলাইনে হুতি ড্রোন হামলা: বিশ্ববাজারে জ্বালানি সংকটের আশঙ্কা মা’র অদম্য সাহসেই ইউএস ওপেন জয়ী জভেরেভ, ট্রফি উৎসর্গ করলেন মায়ের হাতেই সালাহ-লুকাকু-ভ্লাহোভিচ কেন বেছে নিলেন তুর্কি লিগ, নেপথ্যে বড় কারণ কী? এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: ইকোনমি, বিজনেস ও ফার্স্ট ক্লাসে সাশ্রয়ী টিকিট দীর্ঘদিন বন্ধ থাকা টঙ্গীর তিনটি টেক্সটাইল মিলে উৎপাদনের নতুন পরিকল্পনা প্রথমবারের মতো সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কৃষিপণ্যের আমদানিনির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়াতে হবে: প্রধানমন্ত্রী দেশীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে আমদানিনির্ভরতা কমানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ইয়েমেনের হুথিদের ক্রমবর্ধমান চাপে সংকটে সৌদি আরব: বাড়ছে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি

ভূরুঙ্গামারীতে ফেসবুকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৩৯৫৭৬ বার পড়া হয়েছে

প্রতিকী ছবি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ফেসবুকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শীর্ষ ও স্থানীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডির বাদী পাথরডুবি ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি কুচক্রী মহল “মাতৃভূমি অথবা মৃত্যু”
http://www.facebook.com/share/1cPncRHnNE/

এবং “আমরাই পাথরডুবি”

https://www.facebook.com/share/p/1Bozjg5KwB/

নামে ফেসবুক পেজসহ বিভিন্ন ভুয়া ও বেনামী আইডি ব্যবহার করে বিএনপির  চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মণ্ডল এবং তার (ইউসুফ আলী) বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করে আসছে।

ইউসুফ আলীর দাবি, এসব অপপ্রচারের মাধ্যমে শুধু ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে নেতাদের মানহানি করা হচ্ছে না, বরং সাধারণ মানুষকে বিভ্রান্ত করা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করারও অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি জানান, গত ৪ জুলাই বিষয়টি স্থানীয় এলাকাবাসী ও বিএনপির কর্মীদের নজরে  এলে তারা তাকে অবহিত করেন। পরে তিনি ৫ জুলাই ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর-২৩৩।

এদিকে, অভিযোগের প্রাথমিক তদন্তের অংশ হিসেবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আজ ৬ জুলাই থানাঘাট বাজারের পল্লী চিকিৎসক এস এম শরীফের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন  জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে যার বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ফেসবুকে বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে জিডি

আপডেট সময় : ১২:০৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬