সুপারি বাগানে গাঁজা চাষ: পুলিশের অভিযানে জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুপারি বাগানে গাঁজা চাষ: পুলিশের অভিযানে জব্দ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সুপারি বাগানে গাঁজা চাষ: পুলিশের অভিযানে জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১ জুলাই, ২০২৬
অভিযানে জব্গাঁদকতজা গাছ।

 

 

 

 

সুপারি বাগানে গাঁজা চাষ: পুলিশের অভিযানে গাঁজা গাছ জব্দ

 

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর গ্রামের মোল্লাপাড়ায় দুইটি পৃথক সুপারি বাগানে দীর্ঘদিন ধরে গোপনে গাঁজা চাষের অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ।

 

 

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিম উদ্দিনের নেতৃত্বে মাদকবিরোধী এ অভিযান পরিচালিত ণহয়।

 

অভিযানকালে সুপারি বাগান থেকে প্রায় ১২ ফুট উচ্চতার দুটি বড় এবং প্রায় ২ ফুট উচ্চতার দুটি ছোট গাঁজা গাছ জব্দ করা হয়।

 

পুলিংশ জানায়, গাঁজা গাছগুলো স্থানীয় মাদক ব্যবসায়ী মো. মাজেদুল ইসলাম মঞ্জু চাষ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

 

স্থানীয়দের অভিযোগ, মাজেদুল ইসলাম মঞ্জু দীর্ঘদিন ধরে মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সে ওই এলাকার শবেদ আলীর পুত্র। সুপারি বাগানের আড়ালে গোপনে গাঁজার চাষ করে আসছিলেন এবং এলাকায় একজন চিহ্নিত মাদকাসক্ত হিসেবে পরিচিত।
তবে অভিযানের সময় এলাকায় না থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

 

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকা এবং প্রচুর সুপারি বাগান থাকায় কিছু মাদক কারবারি এসব বাগানে স্থানীয়ভাবে গাঁজার চাষ করে থাকে। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

 

 

 

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!