সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬
সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

 

 

সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা, মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব

 

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের তাহিরপুর উপজেলা প্রতিনিধি এবং হযরত শাহ আরেফিন ( র) আস্তানা এর সদস্য সচিব আলম সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে প্রতিবাদ করেছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব।

 

 

 

সোমবার দুপুরে এই উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রমেন্দ্র নারায়ন বৈশাখ।

 

 

 

সভায় উপস্থিতি ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবং সিলেটের ডাকের প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ,দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, মিজানুর রহমান, এনটিভি ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভুঁইয়া, ভোরের ডাকের প্রতিনিধি শামসুল আলম আখঞ্জি, খোলা কাগজের প্রতিনিধি রুকন উদ্দিন, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাশেম, বাংলাদেশ বুলেটিনের আব্দুল আলিম ইমতিয়াজ, দৈনিক তৃতীয় মাত্রার শফিকুল ইসলাম, দৈনিক এদিন প্রতিনিধি শামায়ুন আহমদ,  নিউজ বাংলা প্রতিনিধি বাবুল আহমদ,  দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

পড়ুন>> দুধকুমারসহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত

 

 

সমাবেশে বক্তারা বলেন, হযরত শাহ আরেফিন (র.) এর মাজারের খাদেম হিসেবে আলম সাব্বির বিগত ২২ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। প্রতি বছর সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে মাজারের আয়-ব্যয়ের হিসাব স্বচ্ছতার সাথে প্রকাশ করা হয়। কিন্তু সম্প্রতি তার ভালো কাজে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল তাকে মাদক কারবারি ও মাদক ব্যবসায়ী তকমা দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে।

 

 

ভুক্তভোগী আলম সাব্বির বলেন, আমি সবসময় মাদকের বিরুদ্ধে কাজ করেছি। একটি স্বার্থান্বেষী মহল মাজারের হিসাব বাদ দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে মাদকের তকমা দিচ্ছে। যারা মাদকের তকমা দিয়ে আমার মানহানি করছে, তারাই মূলত মাদকের সাথে জড়িত।

পড়ুন>>ভূরুঙ্গামারীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ সহায়তা

 

 

 

তাহিরপুর প্রেসক্লাবের সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ বলেন,আলম সাব্বির একজন সিনিয়র সাংবাদিক। ২২ বছর ধরে তিনি সততার সাথে সাংবাদিকতা করছেন। তাকে জড়িয়ে মানবন্ধনে যে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেওয়া হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মিথ্যা অপ্রপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিক আলম সাব্বিরের সম্মানহানির জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

 

 

এ সময় উপস্থিত সাংবাদিকগন প্রতিবাদে জানিয়ে বলেন, একটি পক্ষ তাহিরপুর উপজেলা প্রেসক্লারে দৃষ্টিগোচর বিষয়টি গুরুত্ব সহকারে প্রেসক্লাব প্রতিবাদ দোষীদের দৃষ্টান্ত পুলক শাস্তির দাবী জানায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!