কুড়িগ্রামের নাগেশ্বরীতে ডে ও নাইট কোচ পুনরায় চালুর দাবিতে একটি র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শনিবার বিকেলে নাগেশ্বরী উপজেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে একটি র্যালি বাহির হয়ে বাস স্টান সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রসুল রাজা, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সভাপতি প্রেসক্লাব নাগেশ্বরীর রফিকুল ইসলাম, কিরন সহ স্থানীয় সাধারণ ভুক্তভোগী।
উল্লেখ্য দীর্ঘদিন থেকে নাগেশ্বরী – ভুরুঙ্গামারী থেকে ডে এন্ড নাইট কোচ চালু ছিলো। গত কয়েকদিন আগে আন্ধারীঝার বাজারের পাশেএকটি সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হলে উত্তেজিত জনগণ বাসটিতে আগুন লাগিয়ে দেয়। সে কারণে ভুরুঙ্গামারী এবং নাগেশ্বরী থেকে ডে এন্ড নাইট কোচ বন্ধ আছে। এতে ওই এলাকার সাধারণ জনগণকে অনেক হয়রানির স্বীকার হতে হচ্ছে।
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মোট জনসংখ্যা ৪,৪৪,৬৯৯ জন এবং ভূরুঙ্গামারী উপজেলার মোট জনসংখ্যা ২,৫৫,৫৪৮ জন। এই অঞ্চলের অধিকাংশ মানুষ খেটে খাওয়া দিন মুজুর। প্রতিদিন প্রায় ৫ থেকে ৭শত লোক ঢাকা যাতায়াত করে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানায় উপস্থিত বক্তারা।
Leave a Reply