ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল, সম্পাদক আশিকুর
- আপডেট সময় : ১০:২৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ২৬৫৯৯ বার পড়া হয়েছে
ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ভূরুঙ্গামারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত।
ভূরুঙ্গামারীতে ফারিয়ার ত্রি-বার্ষিক কমিটি গঠন, সভাপতি নুরুল, সম্পাদক আশিকুর
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভস্ এ্যাসোসিয়েশন (ফারিয়া) ভূরুঙ্গামারী উপজেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছে। ত্রি-বার্ষিক কমিটি গঠন উপলক্ষে শুক্রবার বিকালে ভূরুঙ্গামারী মহিলা কলেজে নির্বাচন অনুষ্ঠিত হয়।
পড়ুন>> ভূরুঙ্গামারীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিবির কর্মীর মৃত্যু
ফারিয়া ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে শাহ্ আলম, ক্যাশিয়ার পদে রবিউল আউয়াল ও প্রচার সম্পাদক পদে বাপ্পি হোসাইন নির্বাচিত হয়েছেন।
পড়ুন>> “নিজেও দুইবার চীন সফর করেছি, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে চীনের সহযোগিতা চাই” —মির্জা ফখরুল
নির্বাচনে সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে তিন জন, সাংগঠনিক সম্পাদক পদে দুই জন, ক্যাশিয়ার পদে দুই জন ও প্রচার সম্পাদক পদে দুই জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন, নবনির্বাচিত কমিটি ফার্মাসিউটিক্যালস্ রিপ্রেজেন্টেটিভসদের ন্যায্য দাবি আদায়ে কাজ করবে।
























