ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও দলীয় রাজনীতির নতুন মোড় প্রতিরক্ষা ও শিক্ষাসহ তুরস্ক-কাতার ৫টি দ্বিপক্ষীয় চুক্তি সই জামালপুরে পরকীয়া প্রেমিকার বাড়িতে গিয়ে জামায়াত কর্মী আটক যুক্তরাষ্ট্রের আকাশসীমায় বিমান চলাচল স্বাভাবিক: ব্যাহত হাজারো ফ্লাইট মোবাইল কোর্টের কার্যক্রম স্বচ্ছ করতে মিডিয়া সেল গঠনের নির্দেশ বিজ্ঞানী ও কথাসাহিত্যিক পূরবী বসু ৭৭ বছর বয়সে প্রয়াত পেন্টাগন বাজেটে ইসরায়েলের সামরিক সহযোগিতা বাদ দেওয়ার দাবি ডেমোক্র্যাটদের যুক্তরাষ্ট্রের সব বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করল এফএএ বাঁশখালীতে একই পরিবারে তিনজনের প্রাণহানি: তদন্তে পুলিশ মেসি-পরবর্তী প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা

তাড়াশে পঁচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট

তাড়াশ(সিরাজগঞ্জ) থেকে রফিকুল ইসলাম
  • আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৩৫০৫৯ বার পড়া হয়েছে

তাড়াশে পঁচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাড়াশে পঁচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট

সিরজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের টাগড়া গ্রামে অবস্থিত ‘মিশাম ব্রিডার এগ্রো হ্যাচারি’র বিরুদ্ধে পচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ দূষণের গুরুতর অভিযোগ উঠেছে। হ্যাচারি কর্তৃপক্ষের নিয়মনীতির তোয়াক্কা না করে বর্জ্য ফেলার এই রমরমা কারবারে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যার ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় সাধারণ মানুষের জনজীবন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, হ্যাচারি থেকে প্রতিনিয়ত বের হওয়া নষ্ট, না-ফোটা এবং পচা কেমিক্যাল মেশানো ডিমগুলো কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন বা নিরাপদ স্থানে মাটিচাপা দেওয়া হচ্ছে না। এগুলো অবহেলা আর খামখেয়ালিপনার মাধ্যমে লোকালয়ের আশেপাশে ও খোলা জায়গায় ফেলে রাখা হচ্ছে। তীব্র রোদে এই ডিমগুলো পচে বাতাসে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে যে, আশেপাশের বাড়িঘরে টিকাই দায় হয়ে পড়েছে।

পড়ুন>> নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রীর বিরুদ্ধে: শিক্ষার্থীদের ডিম-রুটি-বিস্কুট গায়েব

রাস্তাঘাট দিয়ে সাধারণ মানুষের চলাচল এবং শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া-আসা দুষ্কর হয়ে পড়েছে। এতে করে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন।

ভুক্তভোগী এলাকাবাসী হানিফ আলী ক্ষোভ প্রকাশ করে জানান, হ্যাচারির পচা ডিমের গন্ধে আমরা ঘরের দরজা-জানালা বন্ধ করেও শান্তিতে থাকতে পারছি না। ঠিকমতো খাওয়া-দাওয়া বা শ্বাস নেওয়ার পরিবেশটুকুও নষ্ট হয়ে গেছে। তারা অবিলম্বে এই নষ্ট ডিমগুলো বৈজ্ঞানিক উপায়ে মাটিতে পুঁতে ফেলা বা নির্দিষ্ট নিরাপদ জায়গায় দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন। একই সাথে পরিবেশের ক্ষতি করার অপরাধে হ্যাচারি মালিকদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানান তারা।

পড়ুন>> কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল আটক

এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় তাড়াশ উপজেলা প্রশাসন, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। হ্যাচারিটি সরকারি পরিবেশগত ছাড়পত্র ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ম মেনে চলছে কি না, তা খতিয়ে দেখে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তাড়াশে পঁচা ও নষ্ট ডিম যত্রতত্র ফেলে পরিবেশ নষ্ট

আপডেট সময় : ১০:৩৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬